জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি গঠন, নেতৃত্বে নতুন দায়িত্বপ্রাপ্তরা

 ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কেন্দ্রীয় কমিটি গঠন এবং নেতৃত্ব মনোনয়ন করা হয়েছে। শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর সভাপতিত্বে ভার্চুয়ালি কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি গঠন, নেতৃত্বে নতুন দায়িত্বপ্রাপ্তরা

বৈঠকে সংগঠনের নায়েবে আমিরগণ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলগণ সশরীরে উপস্থিত ছিলেন, এবং কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও মহিলা সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন।

নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ও শপথ

নায়েবে আমির পদে মনোনীত হয়েছেন চারজন:

  • এটিএম আজহারুল ইসলাম এমপি

  • অধ্যাপক মুজিবুর রহমান এমপি

  • ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি

  • মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম (সাবেক এমপি)

সেক্রেটারি জেনারেল পদে মনোনীত হয়েছেন:

  • মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি)

সহকারী সেক্রেটারি জেনারেল পদে মনোনীত হয়েছেন সাতজন:

  • মাওলানা এটিএম মা’ছুম

  • মাওলানা রফিকুল ইসলাম খান এমপি

  • ডা. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)

  • মাওলানা আবদুল হালিম

  • অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

  • মাওলানা মুহাম্মাদ শাহজাহান

  • অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ

২০২৬-২০২৮ কার্যকালের জন্য গঠিত ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর মধ্যে রয়েছেন:
এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি, মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), মাওলানা এ. টি.এম. মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ডা. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ড. মোহাম্মাদ রেজাউল করিম।

কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরা

  • ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে, যার মধ্যে ২১ জন নারী।

  • কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে ৫৯ সদস্য নির্বাচিত হয়েছেন, এর মধ্যে ১৭ জন নারী।

কেন্দ্রীয় নির্বাচন কমিশন

৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠিত হয়েছে:

  • মাওলানা এটিএম মা’ছুম (প্রধান নির্বাচন কমিশনার)

  • অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল (নির্বাচন কমিশনার)

  • আবদুর রব (নির্বাচন কমিশনার)

  • মোবারক হোসাইন (নির্বাচন কমিশনার)

  • মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার (নির্বাচন কমিশনার)

আঞ্চলিক দায়িত্বপ্রাপ্তরা

সারা দেশে ১৪টি অঞ্চলে অঞ্চল পরিচালক মনোনীত হয়েছেন:

  • রংপুর-দিনাজপুর: মাওলানা আবদুল হালিম

  • বগুড়া: এটিএম আজহারুল ইসলাম এমপি

  • রাজশাহী: মাওলানা রফিকুল ইসলাম খান এমপি

  • কুষ্টিয়া-যশোর: মোবারক হোসাইন

  • খুলনা: অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি

  • বরিশাল: অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

  • ময়মনসিংহ: অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন

  • ঢাকা মহানগরী: মিয়া গোলাম পরওয়ার

  • ঢাকা উত্তর: সাইফুল আলম খান মিলন এমপি

  • ঢাকা দক্ষিণ: আবদুর রব

  • ফরিদপুর: ড. হামিদুর রহমান আযাদ

  • সিলেট: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

  • কুমিল্লা-নোয়াখালী: মাওলানা এটিএম মা’ছুম

  • চট্টগ্রাম: মাওলানা মুহাম্মাদ শাহজাহান

Post a Comment

নবীনতর পূর্বতন
https://robeheadlong.com/kazwwa9ye4?key=0d88ea9ea2b86ee2b83c77b9fa51751d