চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

 বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে চট্টগ্রামে পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের চট্টগ্রামের শীর্ষ নেতারা তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগরী ও আশপাশের জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, শনিবার রাতে তিনি চট্টগ্রামে অবস্থান করবেন। রোববার বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর বিকেলে চট্টগ্রাম ত্যাগ করবেন তিনি।

পরবর্তীতে একই দিন বিকেল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠ, বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ এবং সন্ধ্যা ৭টায় সুয়াগাজীর ডিগবাজির মাঠে পর্যায়ক্রমে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আরেকটি সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

Post a Comment

أحدث أقدم
https://robeheadlong.com/kazwwa9ye4?key=0d88ea9ea2b86ee2b83c77b9fa51751d